ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

শীতার্ত শ্রমিকদের কম্বল দিলেন আওয়ামী লীগ নেতা ছানোয়ার

শীতার্ত শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ছবি: শফিকুল ইসলাম শফিক

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জামালপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছনোয়ার হোসেন ছানুর ব্যক্তিগত পৃষ্ঠপোষকতায় পৌরসভার শীতার্ত শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারি সন্ধ্যায় শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ জামালপুর পৌর শাখা।

জাতীয় শ্রমিক লীগ জামালপুর পৌর শাখার সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আনাম বাবলা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শীতার্তদের হাতে কম্বল তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজন, পৌর ছাত্রলীগের আহবায়ক জুয়েল মিয়াসহ জাতীয় শ্রমিক লীগ জামালপুর পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

জামালপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ১ হাজার শীতার্ত শ্রমিককে কম্বল বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

শীতার্ত শ্রমিকদের কম্বল দিলেন আওয়ামী লীগ নেতা ছানোয়ার

আপডেট সময় ০১:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১