ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের রোগ মুক্তি কামনায় দেওয়ানগঞ্জে দোয়া মাহফিল

লুৎফর রহমান

লুৎফর রহমান

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের রোগ মুক্তি কামনায় দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি জুমার নামাজের পর দেওয়ানগঞ্জ মডেল থানা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মোহাম্মদ আলী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, ওসি তদন্ত মনিবুর রহমান, এসআই সহিজল হক, সাইফুল ইসলাম, কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক প্রতিনিধি রেজাউল করিম এলান, জ্যেষ্ঠ সহ-সভাপতি নয়া দিগন্ত প্রতিনিধি খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি বিল্লাল হোসেন মন্ডল ও স্থানীয় মুসল্লিগণ।

উল্লেখ যে, ১৩ জানুয়ারি রাতে সাধারণ সম্পাদক লুৎফর রহমান হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ১৪ জানুয়ারি সকালে তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে রেফার্ড করা হয়। ঢাকায় ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের রোগ মুক্তি কামনায় দেওয়ানগঞ্জে দোয়া মাহফিল

আপডেট সময় ০৩:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১