ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

অবৈধভাবে বালু তোলার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালুদস্যুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৪ জানুয়ারি বিকালে উপজেলার কুলকান্দি ইউনিয়নের পূর্ব কুলকান্দি যমুনার বাঁধ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম এস এম মাজহারুল ইসলাম।

জানা গেছে, কুলকান্দি ইউনিয়নের কুলকান্দি পূর্বপাড়া গ্রামের গোলাপ শেখের ছেলে আল আমিন (২৫) ও তার সহযোগীরা যমুনা নদী থেকে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে বাধেঁর ওপর রেখে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধ বালু ব্যবসায়ী আল আমিনকে আটক করে ৫০ হাজার অর্থদণ্ড অনাদায়ে তিনমাসের কারাদণ্ড দেন আদালত। পরে জরিমানা পরিশোধ করে মুক্তি পান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম এস এম মাজহারুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

অবৈধভাবে বালু তোলার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৯:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১