ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

বামুনপাড়া টি-টেন ক্রিকেটে জিতেছে মন্ডল গোষ্ঠী ও এস কে ক্রিকেট

মন্ডল গোষ্ঠী একাদশ বনাম নাইন স্টার কিংস দলের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

মেহেদী হাসান নাইম, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ২৬ ডিসেম্বর বামুনপাড়া টি-টেন প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ দুটিতে জয় পেয়েছে মন্ডল গোষ্ঠী একাদশ ও এস কে ক্রিকেট একাডেমি। জামালপুর পৌরসভার বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে খেলা অনুষ্ঠিত হয়।

২৬ ডিসেম্বর সকাল দশটায় টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে অংশ নেয় মন্ডল গোষ্ঠী একাদশ ও নাইন স্টার কিংস। নাইন স্টার কিংসের অধিনায়ক জুয়েল টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তারা নির্ধারিত ১০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করেন। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন রুমান। জবাবে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক কালামের মন্ডল গোষ্ঠী একাদশ ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৮২ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আশিক। তিনি ম্যাচসেরাও হন। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন খোকন মিয়া ও কবির আহমেদ ।

ইশান কিংস স্টার বনাম এস কে ক্রিকেট একাডেমি দলের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে দুপুর দুইটায় অংশ নেয় অধিনায়ক আনিসের ইশান কিংস স্টার ও অধিনায়ক কবিরের এস কে ক্রিকেট একাডেমি। ইশান কিংস স্টারের অধিনায়ক আনিস টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে ইশান কিংস স্টার ৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করেন। জবাবে এস কে ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ৬ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় । দলের পক্ষে ৩১ রান করে ম্যাচসেরা হন কিশান। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন খোকন মিয়া ও কালাম।

প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে ২৫ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহে দুই দিন শুক্রবার ও শনিবার। প্রতি টিমে ৯ জন করে ক্রিকেটার এবং ১০ ওভারের ম্যাচে বামুনপাড়ার ৬টি টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

বামুনপাড়া টি-টেন ক্রিকেটে জিতেছে মন্ডল গোষ্ঠী ও এস কে ক্রিকেট

আপডেট সময় ০১:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০