ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

সরিষাবাড়ীতে প্রজাপতি ও প্রকৃতি সংরক্ষণে পার্ক উদ্বোধন

প্রজাপতি পার্ক উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

’সানন্দে উড়লে প্রজাপতি, প্রকৃতি পায় সুষম গতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রজাপতি ও প্রকৃতি সংরক্ষণে পার্কের উদ্বোধন করা হয়েছে। ২৬ ডিসেম্বর সন্ধায় উপজেলার দৌলতপুর গ্রামের সহকারী অধ্যাপক মো. হাসমত আলীর বাড়ি তানজিম পল্লীতে প্রজাপতি পার্কটি উদ্ভোধন করে প্রজাপতি সংরক্ষণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি। পার্কে বিভিন্ন প্রজাতির শতাধিক প্রজাপতি উন্মুক্ত করা হয়।

পার্ক উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান তার বক্তব্যে বলেন, সমাজের অনেক ভালো কাজের মধ্যে এটি একটি অনেক ভালো কাজ। প্রকৃতি সংরক্ষণে এই পার্ক একটি বিরল দৃষ্টান্ত। এই গ্রামের মানুষরাই ভালো কাজের সূচনা করে। এই গ্রামে বীর মুক্তিযোদ্ধা আমার বাবা এডভোকেট মতিউর রহমানের জন্ম। প্রকৃকি প্রেমী না হলে এমন ভালো কাজ আসলে করা যায় না। সত্যিই তিনি প্রশংসার দাবিদার। এভাবেই ভালো কাজে সবাই এগিয়ে আসলে প্রকৃতি যেমন রক্ষা হবে, তেমনি মানুষও পাবে বিনোদন। পার্কটির উন্নয়নে সর্বদাই পাশে থাকবেন তিনি তার বক্তব্যে বলেন।

প্রজাপতি উন্মুক্ত করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান।ছবি: বাংলারচিঠিডটকম

জানা যায়, প্রকৃতি রক্ষায় প্রজাপতির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রকৃতিতে প্রজাপতির ভূমিকা ও এর সংরক্ষণ গুরুত্ব অনুধাবনে সচেতনতা ও পরিবেশের উন্নয়নের লক্ষ্যেই মূলত এই প্রজাপতি পার্কটি কাজ করবে। এই পার্কটিতে আছে রঙ্গন, মুসেন্ডা, নয়নতারা, গাঁদা, কসমস, মাধূরীলতা, কামিনী, লেবু, লিচু, কদম, এরিকাপাম, আশশেওড়া, লজ্জাবতী, কমকাসুন্দাসহ ঝুমকো, লতা ও আঙ্গুর লতার মতো গুল্ম প্রজাতির অর্ধশতাধিক গাছ। এখানে প্রতি বছর প্রজাপতি মেলার আয়োজন করা হবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রজাপতির গুরুত্ব ও প্রকৃতি কিভাবে সুন্দর রাখা যায় সে বিষয়ে ধারণা জন্মাবে। যাতে তারা প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারে। এভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

প্রজাপতি পার্কের উদ্যোক্তা সহকারী অধ্যাপক হাসমত আলী বলেন, প্রজাপতি পরাগায়নে সাহায্য করে সবুজ বন টিকিয়ে রাখে এবং পরিবেশ বিপর্যয় রোধে ভূমিকা রাখে। প্রজাপতি টিকে থাকলে বেশি বেশি পরাগায়ন হবে। পরিবেশ ভালো থাকবে। প্রজাপতি আজ অনেকটাই বিলুপ্তির পথে। এই পার্কে বিভিন্ন ধরনের সংরক্ষণ করে তা প্রকৃতির মাঝে উন্মুক্ত করে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সহধর্মিনী চিকিৎসক জাহানারা রেহানা বিজলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, পিংনা সুজাত আলী কলেজের প্রভাষক আফরোজা বুলবুল, আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পোগলদিঘা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এন এম মীজানুর রহমান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

সরিষাবাড়ীতে প্রজাপতি ও প্রকৃতি সংরক্ষণে পার্ক উদ্বোধন

আপডেট সময় ০৭:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০