ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বকশীগঞ্জে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের কার্যক্রম ও কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

২৬ ডিসেম্বর বিকালে তিনি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর, মাইছানিরচর গ্রামসহ বিভিন্ন গ্রামে খাস জমিতে সরকারি ঘর নির্মাণ কাজের মান ও কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপকারভোগী পরিবারের সাথে মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর দেওয়া হচ্ছে এমন বার্তা পৌঁছে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি খাস জমিতে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন ১৪২টি পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে সরকারি ঘর। ইতোমধ্যে নির্মাণ কাজ সিংহভাগ অগ্রগতি হয়েছে।

আগামী ১৫ জানুয়ারির মধ্যে উপকারভোগীদের হাতে নির্মিত ঘর হস্তান্তর করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বকশীগঞ্জে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০