ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

র‌্যাবের অভিযানে তক্ষক, প্রাইভেটকার উদ্ধার, আটক ৫

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর ও শেরপুরে পৃথক অভিযান চালিয়ে দুটি তক্ষক, একটি প্রাইভেট কার, ছয়টি মোবাইল ফোন সেট ও নগদ ৩৫০ টাকা উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২৫ ডিসেম্বর বিকেলে র‌্যাব জামালপুর ক্যাম্পের অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে ।

আটক মো. শহীদ মিয়া ও তার কাছ থেকে উদ্ধার তক্ষক ও মোবাইল।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২৫ ডিসেম্বর বিকাল চারটার দিকে জামালপুরে বকশীগঞ্জ উপজেলার নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকায় একটি তক্ষকসহ মো. শহীদ মিয়াকে (৫০) তার বাড়ির সামনে রাস্তা থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত শামছুল হকের ছেলে।

তক্ষকটির দৈঘ্য আনুমানিক ৮ ইঞ্চি এবং যার কথিত মূল্য ৩০ লাখ টাকা। তার কাছ থেকে একটি মোবাইলও উদ্ধার করা হয়।

মো. শহীদ মিয়ার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেরপুরে আটক চারজন।

অপরদিকে র‌্যাবের একটি আভিযানিক দল ২৫ ডিসেম্বর বিকেল চারটার দিকে শেরপুর সদর উপজেলার দক্ষিন নওহাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকায় মেসার্স মর্ডান রাইচ মিলের সামনে রাস্তা থেকে একটি তক্ষকসহ চারজনকে আটক করা হয়।

তারা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার জয়সারা গ্রামের মৃত এছকান্দার মুন্সির ছেলে মো. আব্দুল মতিন মুন্সি (৬০), বগুড়ার দুপ চাঁচিয়া উপজেলার বেড়াগ্রামের মো. আলতাফ ফকিকের ছেলে মো. জুবায়দুর ইসলাম (৩৫), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরঙ্গা গ্রামের হাজী মো. জামাল উদ্দিনের ছেলে মো. শামীম মিয়া (৪০) ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের মো. খালেক ফকিরের ছেলে মো. রানা (৩০)।

প্রাইভেট কার ও তক্ষক।

তক্ষকটির দৈঘ্য আনুমানিক ১৪ ইঞ্চি ও যার কথিত মূল্য ৩০ লাখ টাকা। এছাড়াও তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, ৫টি মোবাইল সেট ও নগদ ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

র‌্যাবের অভিযানে তক্ষক, প্রাইভেটকার উদ্ধার, আটক ৫

আপডেট সময় ০৯:৫২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০