ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বাড়ি-ঘরে হামলা, সংঘর্ষে আহত ১০

আহত নূরজাহান বেওয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ওষুধিগাছ ভাঙ্গাকে কেন্দ্র করে দু’পক্ষের বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ১৮ ডিসেম্বর রাত ৭টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রাজিব দিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন- আশিক মিয়া (১৪), মিল্টন মিয়া (১৬), নূরজাহান বেওয়া (৮০), মোফাজ্জল হোসেন (৫০), কহিনূর বেগম (৩৫), রেখা খাতুন (৩২), রানা মিয়া (২৫), আনোয়ার হোসেন (৪০) ও শেফালী আক্তার। এদের মধ্যে গুরুতর আহত নূরজাহান বেওয়া ও আনোয়ার হোসেনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, কবিরাজ আনোয়ার হোসেন ভুল চিকিৎসা দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে কবিরাজি করে আসছে। কবিরাজের এসব অপকর্মের প্রতিবাদ করায় প্রতিবেশী জিন্নত আলীর সঙ্গে বিরোধ চলে আসছে কবিরাজ আনোয়ার হোসেনের। ১৮ ডিসেম্বর সন্ধ্যার দিকে জিন্নত আলী গরুর খাবার খড় নিয়ে বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে কবিরাজের ওষুধির গাছে কিছু খড় লেগে যায়। এ নিয়ে জিন্নত আলী ও কবিরাজ আনোয়ারের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় উভয়ের সমর্থকরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হন। এ সময় ক্ষিপ্ত হয়ে কবিরাজ আনোয়ার হোসেন ও তার সমর্থকরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে জিন্নত আলীর বাড়ি ঘরে হামলা চালিয়ে নারী-পুরুষদের মারধর করে। পরে জিন্নত আলীর সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে আনোয়ারের বাড়ি ঘরে হামলা চালিয়ে একটি রান্না ঘর ভাংচুর করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, সংঘর্ষের ঘটনায় কেউ অভিযোগ এখনো দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে বাড়ি-ঘরে হামলা, সংঘর্ষে আহত ১০

আপডেট সময় ১২:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০