ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু

আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৮০ হাজার মেট্রেকটন আখ মাড়াই করে ৮ হাজার ৭৩৫ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে জিল বাংলা সুগার মিলে ৬৩তম আখমাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

১৮ ডিসেম্বর বিকালে জিল বাংলা সুগার মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলীর সভাপতিত্বে আখমাড়াই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, কৃষি মহাব্যবস্থাপক মজিবুর রহমান, শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রায়হানুল হক প্রমুখ।

আলোচনা, মিলাদ ও দোয়া শেষে ডোংগায় আখ ফেলে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

কৃষি মহাব্যবস্থাপক মজিবুর রহমান জানান, উপজেলায় ২৬ হাজার হেক্টর জমিতে আখচাষ হয়েছে। চলতি আখ মৌসুমে ৮০ হাজার মেট্রিকটন আখের অনুকূলে ৮ হাজার ৭৩৫ মেট্রিকটন চিনি উৎপাদন করা হবে। চিনি আহরণের হার ৭.৭৫।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু

আপডেট সময় ০৯:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০