ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সরিষাবাড়ীতে মৌমাছির কামড়ে নারী ও শিশুসহ আহত ৩০

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মৌমাছির কামড়ে নারী ও শিশুসহ ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ১৫ ডিসেম্বর দুপুরে উপজেলার ধানাটা ও কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর দুপুরে আলতাব হোসেন বাড়ির পাশে কারেন্ট লাইনের কাজ করছিল। পাশেই একটি বটগাছের সাথে মৌমাছির চাকে বাজপাখি থাবা দেয়। এসময় মৌমাছিগুলো আশপাশে ছড়িয়ে পড়ে। এলোপাথাড়ি পথচারিসহ বাড়িতে থাকা নারী ও শিশুদের কামড়িয়ে আহত করে।

আহতরা হল- ধানাটা গ্রামের আলতার হোসেন, নাদিয়া বেগম,বাজু মিয়া, সুজাউদ্দিন, শুভ মিয়া, পারভেজ মিয়া, আলাল উদ্দিন, ময়না আক্তার, জ্যেতি আক্তার, কয়ড়া এলাকার আবু সাঈদ, ইয়াসিন মিয়া, স্বাধীন আহমদ, জীবন মিয়া, সবুজ রহমান, জুথি আক্তার, আব্দুর রহিম, কল্পনা আক্তার, রোজিনা বেগম, হিমেল মিয়া, আশা মনিসহ আরো অনেকেই। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসে।

উপজেলা হাসপাতালেরর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশিকা আক্তার সুমি এ প্রতিবেদককে বলেন, মৌমাছির কামড়ে আক্রান্তরা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত আছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

সরিষাবাড়ীতে মৌমাছির কামড়ে নারী ও শিশুসহ আহত ৩০

আপডেট সময় ০৬:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০