ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বকশীগঞ্জে দিনদুপুরে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দিনদুপুরে ঘরের দরজা ভেঙে ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুবৃর্ত্তরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। ৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে এ ঘটনা।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার সর্দারপাড়া গ্রামের ব্যাংক কর্মকর্তা মকবুল হোসেনের বাসায় ৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১২টার মধ্যে চুরির ঘটনা ঘটে।

ইসলামী ব্যাংক নালিতাবাড়ী শাখার ব্যবস্থাপক মকবুল হোসেন চাকরির সুবাধে নালিতাবাড়ীতে এবং তার স্ত্রী আফরোজা বেগম জরুরী কাজে বকশীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে গেলে এই সুযোগে তাদের বাসার দরজা ভেঙে আলমিরার ভেতরে থাকা নগদ দুই লাখ ৫০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিদ্যালয় থেকে বাসায় ফিরে আফরোজা বেগম দরজা ভাঙা দেখলে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে চুরির আলামত সংগ্রহ করাসহ ঘটনা সরেজমিনে পরিদর্শন করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, বেলা ১১টা থেকে ১২টার মধ্যে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তিনি ফোর্স পাঠিয়েছেন। তবে এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

বকশীগঞ্জে দিনদুপুরে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি!

আপডেট সময় ০৭:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০