ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে হারিয়ে শীর্ষে টটেনহ্যাম

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে আর্সেনালকে সহজেই হারাল টটেনহ্যাম। সন-হিয়ুং মিন ও হ্যারি কেনের গোলে ফের টেবিলের শীর্ষে ফিরল হোসে মরিনহোর দল।

৬ ডিসেম্বর নিজেদের মাঠে আর্সেনালকে ২-০ গোলে হারায় টটেনহ্যাম। ২৭৭ দিন পর টটেনহ্যামের দর্শকরা মাঠে খেলা দেখার সুযোগ পায়। ম্যাচজুড়ে উৎসব করেছে তারাই। তবে আর্সেনাল শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও তাদের আক্রমণে ছিল না তেমন ধার।

ম্যাচের ১৩ মিনিটে সন-হিয়ুং মিন দলকে এগিয়ে দেন। নিজেদের অর্ধ থেকে কেইনের বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে এগিয়ে যান সন। ডিফেন্ডারদের প্রতিরোধের সুযোগ না দিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। সনের পাসে ছয় গজ বক্সের কোণা থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন কেইন। বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়। পেশাদার ক্যারিয়ারে কেইনের এটা ২৫০তম গোল। ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহ্যাম।

বিরতির পর কয়েকবার আক্রমণে উঠলেও টটেনহ্যামের রক্ষণ ভাঙতে পারেনি আর্সেনাল। প্রথমার্ধে ২ গোল দিলেও দ্বিতীয়ার্থে আর্সেনালের জালের দেখা পায়নি মরিনহোর শিষ্যরা। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এমন হারে আর্সেনাল আরেকটা হতাশার দিন কাটাল। লিগে শেষ সাত ম্যাচের ৫টিতেই হারল দলটি। ১১ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে ১৫তম স্থানে। সমান ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহ্যাম। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে চেলসি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে হারিয়ে শীর্ষে টটেনহ্যাম

আপডেট সময় ০১:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০