ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

জামালপুরে র‌্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

আটক মাদক ব্যবসায়ী রেজাউল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় রঘুনাথপুর দিঘলী এলাকা থেকে ৫৮টি ইয়াবা বড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪,সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ২৬ নভেম্বর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী হলেন জামালপুর সদর উপজেলার ভবানী শাওনিয়া গ্রামের মো. আয়নাল হকের ছেলে মো. রেজাউল হক (২৮)।

জানা গেছে, র‌্যাব জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২৬ নভেম্বর রাত পৌনে আটটার দিকে জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর দিঘলী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের মো. শহীদুল ইসলামের মুদি দোকানের পশ্চিম পাশে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী রেজাউল হককে আটক করা হয়। তার কাছ থেকে ৫৮টি ইয়াবা বড়ি ও দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১৭ হাজার ৪০০ টাকা।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে র‌্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ১২:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০