ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বালকের লাশ উদ্ধার

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি আমবাগান থেকে আনোয়ার হোসেন (১০) নামের এক বালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। ২২ নভেম্বর দুপুরে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জহির হোসেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

মৃত আনোয়ার হোসেনের মা আঙ্গুরী বেগম জানান, ২১ নভেম্বর সন্ধ্যায় রাতের খাবার শেষ করে টেলিভিশন দেখতে গিয়ে রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশে সোরহাব আলীর আমবাগানে গাছের সাথে ঝুলন্ত লাশ দেখে আমার মেঝ ছেলে জুয়েল ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে লাশ দেখতে পায়। আনোয়ার হোসেন মানসিক প্রতিবন্ধী ছিল।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে জানান, বালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে বালকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০