ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

জামালপুরে প্রতিশ্রুতি ক্লাবের সহায়তায় বিট পুলিশিং এর উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

মাদক, যৌন আক্রমণ, বাল্যবিয়ে, সন্ত্রাস, জঙ্গিবাদসহ এলাকা থেকে সকল প্রকার অপরাধ নির্মূলের লক্ষ্যে জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নবগঠিত প্রতিশ্রুতি ক্লাবের সহায়তায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রম উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন। আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোহাব্বত কবীর, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আব্দুল জলিল, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক সুলতান আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিশ্রুতি ক্লাবের সামিউল হক।

বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, উপস্থিত যুব সমাজ যদি অঙ্গীকার করেন নিজেরা মাদকের সাথে, সন্ত্রাস-জঙ্গিবাদের সাথে, বাল্যবিয়েসহ কোন প্রকার অপরাধ কর্মকান্ডের সাথে যুক্ত হবো না তাহলেই সম্ভব শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রমকে সর্বাত্মক সহায়তা করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে প্রতিশ্রুতি ক্লাবের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রতিশ্রুতি ক্লাবের দিনব্যাপী কার্যক্রমের সকালে জাগরণীমূলক শোভাযাত্রা এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জামালপুরে প্রতিশ্রুতি ক্লাবের সহায়তায় বিট পুলিশিং এর উদ্বোধন

আপডেট সময় ০৮:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০