ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ডাংধরায় ৭ একর ৪২ শতাংশ খাস জমি উদ্ধার

সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযানকারী দল। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে খাস জমি উদ্ধার অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান। ১৭ নভেম্বর দুপুর থেকে বিকেল প্রর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ, ডাংধরা ইউনিয়ন পরিষদের সচিব আসাদুজ্জামান ও সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকারের বিশেষ উদ্যোগ, মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে অবৈধ দখলমুক্ত করতে এ কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান।

ডাংধরা ইউনিয়নের কারখানা মৌজার ১ নম্বর খতিয়ানের আরএস দাগের ৭৩০৯, ৭৩১০, ৭৩১১, ৭৩১২ ও ৭৩৪৯ সর্বমোট ৭ একর ৪২ শতাংশ জমি উদ্ধার করে সরকারি দখলে নিয়ে সাইনবোর্ড সেটে দেওয়া হয় ।

একইদিন কাউনিয়ার চর বাজারের উত্তর পাশেও ৩ একর জমি উদ্ধার করা হয়। এর পূর্বে কাউনিয়ার চর নতুন পাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে মমিনুল ইসলাম ওরফে ফুলমিয়ার ২টি ড্রেজার মেশিনের পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, সরকারি খাস জমি উদ্ধার কার্যক্রম ও অবৈধ বালু উত্তোলনে ড্রেজার মেশিন উচ্ছেদ অভিযান পরিচালনা সারা উপজেলায় অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ডাংধরায় ৭ একর ৪২ শতাংশ খাস জমি উদ্ধার

আপডেট সময় ০৫:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০