ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

সরিষাবাড়ীতে একই বাড়ি থেকে ১০টি গরু চুরি

গরু চুরি যাওয়ার হতাশায় গোয়াল ঘরে মাথায় হাত দিয়ে বসে আছেন ক্ষতিগ্রস্ত কৃষক সায়েব আলী। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে ১৬ নভেম্বর দিবাগত রাতে একই বাড়ির তিন কৃষক পরিবারের ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, উপজেলার বড়বাড়িয়া দক্ষিণপাড়ার মৃত রসুল মাহমুদের ছেলে কৃষক নায়েব আলী, তার ভাই সায়েব আলী ও আবুল ম-লের ছেলে খোরশেদ আলী প্রতিদিনের মতো ১৬ নভেম্বর রাতে তাদের গরুগুলো গোয়ালে তোলে শুয়ে পড়েন। ১৭ নভেম্বর ভোরে সায়েব আলী ফজর নামাজের জন্য বাইরে গেলে দেখেন, গোয়াল ঘর থেকে তার ৪টি গরু উধাও। পরে বাড়ির লোকজন দেখতে পান, নায়েব আলীর ৪টি ও খোরশেদ আলীর ২টি গরুও চুরি হয়ে গেছে।

কৃষক সায়েব আলী জানান, তার নিজের দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিন পরিবার মিলে গরুগুলোর দাম পাঁচ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, গরু চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর আটকের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

সরিষাবাড়ীতে একই বাড়ি থেকে ১০টি গরু চুরি

আপডেট সময় ০৫:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০