ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি’র বিদায় সংবর্ধনা

ওসি এমএম ময়নুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীগণ। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর রাতে মডেল থানার মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওসি তদন্ত মনিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।

জানা গেছে, ওসি এমএম ময়নুল ইসলাম ২০১৯ সালের ১১ এপ্রিল দেওয়ানগঞ্জ মডেল থানায় যোগদান করেন। ১৬ নভেম্বর তিনি জামালপুর সদর থানায় ওসি হিসাবে যোগদান করেন।

এমএম ময়নুল ইসলাম ওসি হিসেবে নয়, সমাজের সকল শ্রেণির মানুষের পরিবারের একজন সদস্য হিসাবে পাশে থেকেছেন। তার প্রচেষ্ঠায় এলাকার আইনশৃঙ্খলা উন্নয়ন, বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তার প্রচেষ্টায় উপজেলা থেকে বিদায় নিয়েছে মাদকের ভয়াল ছোবল। অসহায় মানুষের বিচারের শেষ আশ্রয় ছিলেন ওসি এমএম ময়নুল ইসলাম। তাকে একজন নিষ্ঠাবান সেবক হিসেবে জানেন উপজেলাবাসী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসআই সহিজল হক, এসআই ফয়সাল, এসআই সাইফুল, এসআই কামরুজ্জামানসহ পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি’র বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০