ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হলে ‘আরো মানুষের মৃত্যু হতে পারে’: বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ হোয়াইট হাউসের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের অস্বীকৃতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ১৬ নভেম্বর হতাশা ব্যক্ত করে বলেছেন, মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দ্রুত সহযোগিতা না করলে ‘আরো মানুষের মৃত্যু হতে পারে।’ খবর এএফপি’র।

স্বাভাবিক ক্ষমতা হস্তান্তরে ট্রাম্পের অস্বীকৃতির কারণে বড় ধরনের হুমকি সৃষ্টি করছে কিনা জানতে চাইলে বাইডেন উইলমিংটনে সাংবাদিকদের বলেন, যত দ্রুত সম্ভব আমেরিকার নাগরিকদের কাছে করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণের মতো বিভিন্ন বিষয় ‘আমরা সমন্বয় করতে না পারলে আরো মানুষের প্রাণহানি ঘটতে পারে।’

বাইডেন বলেন, ‘ওই পরিকল্পনা শুরু করতে আমাদের ২০ জানুয়ারি (অভিষেক দিন) পর্যন্ত অপেক্ষা করতে হলে সেটি করতে আমাদের এক থেকে দেড় মাস সময় লেগে যেতে পারে। সুতরাং এক্ষেত্রে এখনই কাজের সমন্বয় করা জরুরি যাতে দ্রুত আমরা ওই পরিকল্পনার কাজ শেষ করে ফেলতে পারি।’সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হলে ‘আরো মানুষের মৃত্যু হতে পারে’: বাইডেন

আপডেট সময় ০১:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০