ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, সার বিতরণ

প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন কর্মসূচি ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১৬ নভেম্বর দুপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ।

ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নূরুল আমিন ফোরকান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ, কৃষিবিদ শহীদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি সাফিনূর ইসলাম মেজর প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা যায়, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০ হাজার ৬৫০ জন প্রান্তিক কৃষককে গম, সরিষা, সূর্যমুখি, চিনা বাদাম, মশুর ডাল, খেসারি, টমেটো ও মরিচ বীজ ও উপকরণ হিসেবে ডিএপি সার, এমওপি সার বিতরণ করা হবে।

এছাড়াও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২৪০ জন কৃষককে সরিষা, ভুট্টা, গম, বোরো ধান, চিনা বাদাম, শীতকালিন মুগ ডাল, পেঁয়াজ বীজ এবং উপকরণ হিসেবে সার বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, সার বিতরণ

আপডেট সময় ০৬:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০