ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে এক কাঠ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আব্দুর রহিম বানু

আব্দুর রহিম বানু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রহিম বানু (৬০) নামে এক কাঠ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০ অক্টোবর ভোরে উপজেলার বিলভরট গ্রামে নিহতের বসত ঘরে ওই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় আব্দুর রহিম বানু। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহিম বানু ওই গ্রামের মৃত মুনছর আলীর ছেলে ও রানীশিমুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি।

২১ অক্টোবর সকালে সংশ্লিষ্ট থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহতের ছেলে রমজান আলী জানায়, তার পিতা বাড়ির পাশে বিলভরট মোড়ে একটি ফার্নিচারের দোকানে কাঠ মিস্ত্রির কাজ করতেন। ২০ অক্টোবর ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা বসত ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তার অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তার মৃত্যু হয়।

পুলিশের ওসি জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আর তদন্তের স্বার্থে মামলায় আসামিদের তথ্য গোপন রাখা রাখা হয়েছে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীবরদীতে এক কাঠ মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৬:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০