ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বকশীগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনা পরিস্থিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ৬ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী করোনা কালীন সময় স্বাস্থ্যসেবা, করোনা রোগীদের তদারকি, সকলের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসেবার মান বৃদ্ধি করা, রোগীদের খাবারের মান বৃদ্ধি করা, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারীর হার বৃদ্ধি করা, স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ প্রকারের ওষুধ সরবরাহ করা, ইনডোর ও আউটডোর বিভাগের আশেপাশে দালাল মুক্ত করা ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করা নিয়ে কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আন্তরিকতার কারণে এ পর্যন্ত বকশীগঞ্জ উপজেলায় এক হাজার ১১১ জন রোগীর করোনা পরীক্ষা করা হলে এদের মধ্যে ১৩৪ জন করোনা রোগী আক্রান্ত হয়। এর মধ্যে ১৩২ জন রোগী সুস্থ হয়।

বর্তমানে এক জন রোগী হোম আইসোলেশনে রয়েছেন এবং একজন রোগী মারা গেছেন।

মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০