ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

শেরপুরে শিশু নির্যাতনকারী আওয়ামী লীগ নেতার স্ত্রীর রিমান্ড শুনানি হয়নি

নির্যাতনের শিকার গৃহকর্মী শিশু সাদিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় শিশু গৃহকর্মী সাদিয়া পারভিনকে নির্যাতনকারী আওয়ামী লীগ নেতার স্ত্রী রুমানা জামান ঝুমুরের রিমান্ড শুনানি হয়নি। সংশ্লিষ্ট থানা পুলিশের ওসি রুহুল আমিন তালুকদার ২৭ সেপ্টেম্বর সকালে বলেন, ঝুমুর এজমাইটিক, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভোগছেন। চিকিৎসকদের কাছ থেকে তার সুস্থতার প্রমাণপত্র পাওয়ার পর রিমান্ড আবেদন করা হবে। ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রী ঝুমুরের বর্বরোচিত নির্যাতনের শিকার হয় ১০ বছর বয়সী গৃহকর্মী শিশু সাদিয়া। এ ঘটনায় নির্যাতনকারী গৃহকর্ত্রী ঝুমুরকে গ্রেপ্তার করে পুলিশ। শিশু সাদিয়া উপজেলার পৌর শহরের মুন্সীপাড়া মহল্লার দরিদ্র ট্রলিচালক সাইফুল ইসলামের মেয়ে।

এদিকে নির্যাতনে গুরুতর অসুস্থ সাদিয়াকে উন্নত চিকিৎসার জন্য ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি জনসন্মুখে আসার পরপরই এলাকায় তোলপাড় চলছে।

পুলিশ ও নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা জানায়, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের বাড়িতে দুই বছর আগে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে। এরপর থেকে নানা অজুহাতে শিশু সাদিয়ার উপর শারীরিক নির্যাতন চালাতে শুরু করে শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুর। দিন যত যাচ্ছিল সেই সাথে নির্যাতনের মাত্রাও বাড়াচ্ছিল ঝুমুর। গরম খুন্তির ছ্যাকা দিয়ে জখম করা হয় সাদিয়ার মাথা, পিঠ ও কাঁধ। চিকিৎসা না পাওয়ায় সাদিয়ার কচি শরীরে দগদগে ক্ষতের সৃষ্টি হয়। গত কয়েকদিন আগে নির্যাতনে মাত্রা আরও তীব্র আকার ধারণ করে।

এক পর্যায়ে ২৫ সেপ্টেম্বর রাতে ঝুমুর শিশু সাদিয়াকে নির্যাতন শুরু করলে শিশুটি বাঁচার তাগিদে আর্তচিৎকার শুরু করে। পরে এক প্রতিবেশী ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনাটি জানায়। পরে শ্রীবরদী থানা পুলিশের এসআই মোফাখিখর হোসেন বিথি টাওয়ারের ৬ তলার বাড়ি থেকে গুরুতর আহতাবস্থায় সাদিয়াকে উদ্ধার করে। পরে রাত দেড়টার দিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় সাদিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতনের ঘটনায় শিশু গৃহকর্মী সাদিয়ার বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সদর সার্কেলের এএসপি আমিনুল ইসলাম ।

ওসি রুহুল আমিন তালুকদার জানান, রুমানা জামান ঝুমুর সুস্থ্য হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে কমপক্ষে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, শিশু সাদিয়া বর্তমানে কিছুটা সুস্থ আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

শেরপুরে শিশু নির্যাতনকারী আওয়ামী লীগ নেতার স্ত্রীর রিমান্ড শুনানি হয়নি

আপডেট সময় ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০