ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

নালিতাবাড়ীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের দুইদিন পর মিজানুর রহমান নামে এক যুবকের লাশ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর সকালে উপজেলার মরিচপুরান ইউপির খলাভাঙ্গা মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদল জানান, খলাভাঙ্গা গ্রামের মিজানুর রহমান ঢাকায় থাকতেন। সপ্তাহখানেক আগে তিনি নিজ বাড়িতে বেড়াতে আসেন। ১৬ সেপ্টেম্বর রাতে খলাভাঙ্গা মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় কিশোরদের নিয়ে ঘুমের ওষুধসহ নেশাজাতীয় দ্রব্য পান করেন মিজান। এরপর প্রস্রাব করার কথা বলে পুকুরপাড়ে গিয়ে নিখোঁজ হয়। ১৮ সেপ্টেম্বর সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নালিতাবাড়ীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০