ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে ড্রেজার ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত

অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার ধ্বংস ও নদের তীরে উত্তোলন করা বালি জব্দ করেছে প্রশাসন।

জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষে ১০ সেপ্টেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইসলামপুরে সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান খান। ভ্রাম্যমাণ আদালতে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর নিচ থেকে বালু উত্তোলনের জন্য স্থাপিত ড্রেজার মেশিন ও বালু পরিবহনের প্রায় ১০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। এছাড়াও ব্রহ্মপুত্র নদ হতে উত্তোলন করা নদের তীরে অবৈধ বালু জব্ধ করা হয়। এসময় ইসলামপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

এ ব্যাপারে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান খান জানান, জনস্বার্থে অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে।

উল্লেখ যে, জামালপুরের ইসলামপুর উপজেলায় সম্প্রতি বন্যার পানি নেমে যাওয়ার সাধে সাথেই প্রতিবারের ন্যায় ইসলামপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে ও নদের তীর ভেঙ্গে অবাধে বালু ও মাটি বিক্রির করছে একটি চক্র।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে ড্রেজার ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় ০৮:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০