ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

দেওয়ানগঞ্জে পোশাককর্মী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একজন পোশাককর্মী (২২) ধর্ষণের শিকার হয়েছেন।এ ঘটনায় হাসমত আলী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের চকরিয়া গ্রামের পোশাককর্মী ৩ সেপ্টেম্বর ঢাকা থেকে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। ৫ সেপ্টেম্বর রাতের খাবার পর তার কক্ষে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে ওই তরুণীকে জোর করে ধর্ষণ করে। এ সময় তার ডাক চিৎকারে পাশের লোকজন এগিয়ে গেল দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খাঁন বলেন, মেয়েটি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং ঢাকায় তার বিয়ে হয়েছে। বাবার বাড়িতে বেড়াতে আসার পর ৫ সেপ্টেম্বর রাতে ধর্ষণের শিকার হয়েছেন। ওই সময় মেয়েটির ডাকচিৎকারে তোফাজ্জল হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমি সংবাদ পেয়ে থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ পৌছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই পোশাককর্মী বাদী হয়ে মডেল থানায় মামলা করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম ৭ সেপ্টেম্বর দুপুরে জানান, এ ঘটনায় হাসমত আলীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

দেওয়ানগঞ্জে পোশাককর্মী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০