ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

নালিতাবাড়ীতে ধান ক্ষেত থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধান ক্ষেত থেকে মোফাজ্জল হোসেন (৫৫) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৩১ আগস্ট দিবাগত রাতে উপজেলার বিন্নীবাড়ি গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, চান্দের নন্নী গ্রামের রিকশাচালক মোফাজ্জল হোসেন ৩১ আগস্ট দুপুরে আমন ক্ষেতে কীটনাশক দেওয়ার কথা বলে রিকশা নিয়ে বিন্নীবাড়ি গ্রামের মাঠে থাকা তার ধান ক্ষেতের উদ্দেশ্যে বেড়িয়ে যান। পরে সারাদিন আর বাড়ি ফেরেননি।

এদিকে বিন্নীবাড়ি রাস্তায় দিনভর রিকশাটি খালি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একপর্যায়ে দিন গড়িয়ে রাত হলে এলাকাবাসীর কৌতুহল জাগে। পরে রিকশা পর্যবেক্ষণ করে তা মোফাজ্জলের বলে শনাক্ত করে মোফাজ্জলের বাড়িতে খবর পাঠানো হয়। বাড়ির লোকজন ক্ষেতে বিষ দিতে গেছে বলে জানালে তাদের নিয়ে খোঁজতে গিয়ে ক্ষেতেই মোফাজ্জলের লাশ পাওয়া যায়। মোফাজ্জল আগে থেকেই হার্টের সমস্যায় ভোগছিলেন বলে তার পরিবার জানায়। পরিবারের আপত্তি না থাকায় এ বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নালিতাবাড়ীতে ধান ক্ষেত থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৫২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০