ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

লক্ষ্মীরচরে ধর্ষণের শিকার এক শিশু হাসপাতালে ভর্তি, আটক ১

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের লক্ষ্মীরচর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের দরিদ্র এক কৃষকের পাঁচ বছর বয়সের এক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। ২৪ আগস্ট সন্ধ্যায় প্রতিবেশী দুই স্কুলছাত্র শিশুটিকে ধর্ষণ করেছে বলে শিশুটির বাবা অভিযোগ করেছেন।

গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই রাতেই বিজয় নামের একজনকে আটক করেছে পুলিশ।

শিশুটির দরিদ্র বাবার অভিযোগ, ২৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে তিনি এবং তার স্ত্রী বাড়িতে ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী স্বপন আলীর ছেলে বিজয় (১৪) ও আজিজুল হকের ছেলে আলমগীর (১৭) তার পাঁচ বছর বয়সের মেয়েকে ফুসলিয়ে বিজয়দের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় বিজয়দের বাড়ির লোকজন টের পেয়ে ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে আলমগীর ও বিজয় শিশুটিকে বিছানায় ফেলে রেখে দ্রুত সেখান থেকে কেটে পড়ে।

রাত সাড়ে ৯টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ধর্ষণের শিকার শিশুটিকে জামালপুর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই বিজয় ও আলমগীরকে আসামি করে থানায় মামলা দায়ের করবেন বলে শিশুটির বাবা জানান।

এদিকে রাত ১২টার দিকে লক্ষ্মীরচর ইউনিয়নের উত্তরপাড়ায় অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনার সাথে জড়িত দুই স্কুলছাত্রের মধ্যে বিজয়কে আটক করেছে স্থানীয় বারুয়ামারী তদন্ত কেন্দ্রের পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান এ প্রতিবেদককে বলেন, শিশুটিকে নিয়ে তার বাবা-মা থানায় এসেছিলেন। তাদের কাছ থেকে বিস্তারিত শুনেছি। শিশুটি বর্তমানে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাতে অভিযান চালিয়ে বিজয়কে আটক করা হয়েছে। তার সহযোগী আলমগীরকে ধরতে পুলিশ কাজ করছে। ২৫ আগস্ট সকালে শিশুটির বাবা থানায় অভিযোগ দিবেন। অভিযোগ পেলে তা মামলা হিসেবে রুজু করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান এ প্রতিবেদককে বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তারি পরীক্ষার জন্য তার ভেজাইনাল সোয়াব সংগ্রহ করা হয়েছে। ২৫ আগস্ট সকালে মেডিক্যাল টিম গঠন করে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীরচরে ধর্ষণের শিকার এক শিশু হাসপাতালে ভর্তি, আটক ১

আপডেট সময় ১০:৪৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০