ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে সচল হলো বন্যায় ভেঙে যাওয়া রাস্তা!

ক্ষতিগ্রস্ত রাস্তা মাটি ভরাট করে সচল করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যায় ভেঙে যাওয়া রাস্তা মাটি ভরাট করে সচল করা হয়েছে। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নিজস্ব উদ্যোগে ২২ আগস্ট মধ্য ধাতুয়া কান্দা গ্রামের রাস্তাটিতে মাটি ভরাট করা হয়।

জানা গেছে, গত জুলাই মাসের ভয়াবহ বন্যায় সাধুরপাড়া ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়। বন্যায় বিলের পাড় গ্রামের রাস্তা সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং মধ্য ধাতুয়া কান্দা পাকা রাস্তা সহ অধিকাংশ রাস্তা ঘাট পানিতে ডুবে যায়।

বন্যার পানির প্রবল স্রোতে মধ্য ধাতুয়া কান্দা থেকে বকশীগঞ্জ রাস্তাটিতে আজাহার আলীর বাড়ি সংলগ্ন রাস্তাটি দুই জায়গায় ভেঙে যায়। এতে করে এই রাস্তা দিয়ে সব ধরনের যানবাহন সহ চলাচল বন্ধ হয়ে যায়।

মানুষের চলাচলের স্বার্থে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।

২২ আগস্ট তিনি নিজ উদ্যোগে মাটি ভরাট করে দিয়েছেন। দিনব্যাপী মাটি ভরাটের ফলে চলাচল স্বাভাবিক হয়ে যায়।

এদিকে ডেরুরবিল হতে বিলের পাড় গ্রামের রাস্তাটি সংস্কারের জন্য ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, এই ইউনিয়নের সব কাঁচা রাস্তায় বন্যায় ভেঙে গেছে। স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে পর্যায়ক্রমে সব রাস্তায় সংস্কার করা হবে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে সচল হলো বন্যায় ভেঙে যাওয়া রাস্তা!

আপডেট সময় ০৮:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০