ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন নিল ম্যাকেঞ্জি

নিল ম্যাকেঞ্জি

নিল ম্যাকেঞ্জি

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সড়ে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে এমন তথ্যই দিয়েছেন ম্যাকেঞ্জি।

আগামী মাসে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। তাই পুরো দলকে সাজানোর প্রক্রিয়ায় ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়, কোচিং স্টাফদের সাথে আলোচনা চালিয় যাচ্ছিলেন বিসিবি কর্মকর্তারা।

কোচিং স্টাফদের মধ্যে ম্যাকেঞ্জিই শ্রীলংকা সফরের প্রতি অনীহা প্রকাশ করেছিলেন। গতকাল সংবাদমাধ্যমকে তা জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেছিলেন, ‘আসন্ন শ্রীলংকা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যেতে চান না ম্যাকেঞ্জি। কেন শ্রীলংকা সফরে যেতে চান না ম্যাকেঞ্জি, তা এখনো পরিস্কার নয়। ম্যাকেঞ্জি কি শুধু এই সফরেই যেতে চাইছে না, নাকি আগামীতেও টিম বাংলাদেশের ব্যাটিং কোচ পদে আর থাকতে ইচ্ছুক নন, তা আগে জানা দরকার। আমরা এখনও ম্যাকেঞ্জির কাছ থেকে সেই খবরটি পাইনি। তার সাথে আলোচনা হচ্ছে।’

আকরামের বক্তব্যের একদিন পরই বাংলাদেশ দলে নিজের পদ নিয়ে খোলাসা করলেন ম্যাকেঞ্জি। পারিবারিক কারণ দেখিয়ে টাইগারদের ব্যাটিং কোচের পদ থেকে অব্যহতি নিয়েছেন তিনি।

ম্যাকেঞ্জি বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। একমাত্র কারণ হলো পরিবার থেকে দূরে থাকতে হবে। কোভিডের এই পরিস্থিতিতে সব ফরমেটের সূচির সাথে মানিয়ে চলাটা আমার নতুন পরিবারের জন্য কষ্টকর হয়ে যাবে।’

২০১৮ সালের জুলাইয়ে সীমিত ওভারের দুই ফরমেটে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেন ম্যাকেঞ্জি। তার তত্ত্বাবধানে বাংলাদেশের ব্যাটসম্যানদের উন্নতিও চোখে পড়ে। তাই পরবর্তীতে বাংলাদেশের টেস্ট দলের উপদেষ্টা হিসেবে দেখা গেছে তাকে। গেল বছর ভারত সফরে বাংলাদেশ টেস্ট দলের সাথে কাজও করেন তিনি। তাই লাল বলের ক্রিকেটেও ম্যাকেঞ্জির দক্ষতা ব্যবহার করতে আরও আগ্রহী হয়ে ওঠে বিসিবি। কিন্তু সেটি আর হচ্ছে না।
তবে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে পারাটা আনন্দের ছিল বলে জানান ম্যাকেঞ্জি, ‘বাংলাদেশ দলের অংশ হতে পারাটা আমার ভালোলাগার জায়গা ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য সব সময়ই আমার দুর্বলতা থাকবে। দারুন সব ক্রিকেটারের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার।’

আগামী ২৪ অক্টোবর থেকে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন নিল ম্যাকেঞ্জি

আপডেট সময় ০৯:৫৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০