ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯ এআইয়ের মাধ্যমে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

শেরপুরে পানিতে ডুবে শিশু ও বজ্রপাতে যুবকের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ৩ আগস্ট জেলার ঝিনাইগাতী উপজেলায় পানিতে ডুবে নাফিজা (৪) নামে এক শিশু ও নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতের ঘটনায় জিয়াউর রহমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, ঝিনাইগাতীর নলকুড়া ইউপির ভালুকা গ্রামে ঈদ উপলক্ষে শিশু নাফিজা বাবা মার সাথে নানা নূর মোহাম্মদের বাড়ি বেড়াতে আসে। ৩ আগস্ট বিকালে অন্যান্য শিশুদের সাথে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে গুরুতর আহত হয় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক নাফিজাকে মৃত ঘোষণা করে। নিহত নাফিজা শ্রীবরদীর চৈতাজানি গ্রামের নূরুল ইসলামের মেয়ে।

অন্যদিকে, নালিতাবাড়ীর সমশ্চুড়া এলাকায় বজ্রপাতের ঘটনায় জিয়াউর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিকালে ওই যুবক স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী আহতাবস্থায় তাকে উদ্ধার করে পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওই দুই ঘটনায় ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ও নালিতাবাড়ী থানার ওসি বছির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

শেরপুরে পানিতে ডুবে শিশু ও বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট সময় ১০:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০