ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নকলায় জরাজীর্ণ পোস্ট অফিসের ছাদ ধসে আহত ২

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় জরাজীর্ণ উপজেলা পোস্ট অফিসের প্রবেশ পথের উপরের ছাদ ধসে মোস্তাফিজুর রহমান নমের এক কর্মচারী ও স্যাঁতস্যাঁতে পুরাতন পোস্ট মাস্টারের কোয়াটারে পা পিছলে পোস্ট মাস্টার সেলিম মাহমুদ আহত হয়েছেন। ৩ আগস্ট সকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও নকলা হাসপাতালে ছুটে যান তাদের দেখতে। তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং জরাজীর্ণ উপজেলা পোস্ট অফিস ও পোস্ট মাস্টারের কোয়ারটারের সমস্যা দ্রুত সমাধানের জন্য মোবাইল ফোনে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পোস্ট অফিসের কর্মচারী মোস্তাফিজুর রহমান প্রধান ফটকের কেঁচি গেইট টান দেওয়ার সময় উপর থেকে ছাদের কিছু স্তর ধসে তার মাথা ও পায়ের উপর পরে। সেখান থেকে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। অপরদিকে পোস্ট মাস্টার সেলিম মাহমুদ স্যাঁতস্যাঁতে ও জরাজীর্ণ পুরাতন কোয়াটারে পা পিছলে মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। তাকেও নকলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পোস্ট মাস্টার সেলিম মাহমুদ জানান, পোস্ট মাস্টারের কোয়াটারটি জরাজীর্ণ ও স্যাঁতস্যাঁতে। দরজা জানালা কিছুই নেই। শহরের লোকজন ময়লা আবর্জনা ফেলে ডাস্টবিনের মত করে রাখছেন। কেউ কোন কথা শুনে না। আমি কোয়াটারটিকে পরিত্যাক্ত ঘোষণা করার জন্য বারবার লিখলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয় নি। আমাকে বাধ্য হয়েই থাকতে হয়। প্রায় ৯ হাজার টাকা বাসা ভাড়া দিতে হয়। সেখানে কোন মানুষ ৫০০ টাকা দিয়ে ভাড়া থাকবে না। আমি উর্ধতন কর্তৃপক্ষকে বারবার বলার পরেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না এবং কোয়াটারটিও পরিত্যাক্ত ঘোষণাও করতেছে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

নকলায় জরাজীর্ণ পোস্ট অফিসের ছাদ ধসে আহত ২

আপডেট সময় ০৪:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০