ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

বন্যার পানিতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় নিখোঁজের তিনদিন পর আইয়ুব আলী নামে এক মধ্য বয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ আগস্ট দুপুরে উপজেলার তাঁতীহাটি নয়াপাড়া এলাকার পোড়াগড় খাল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আইয়ুব আলী ওই এলাকার মৃত টুংরা মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের ওসি তদন্ত বন্দে আলী মিয়া জানান, গত তিনদিন আগে বন্যার পানিতে মাছ শিকার করতে আইয়ুব আলী বাড়ি থেকে বের হয়। এ দীর্ঘ সময়েও ওই ব্যক্তি বাড়ি না ফেরায় স্বজনরা নানা স্থানে খোঁজ খবর নেন। কিন্তু তাকে খুঁজে পেতে বিফল হন। ১ আগস্ট দুপুরে স্থানীয় হুদার বাড়ির পাশে পোড়াগড় খালে আইয়ুবের লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

লাশের সুরতহালে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে ওসি আরও বলেন, ওই স্থান থেকে একটি টর্চ লাইট ও মাছ ধরার কুচা পাওয়া গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

বন্যার পানিতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০