ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে এক ইয়াবা কারবারি আটক

আটক মাদক কারবারি মো. আওরঙ্গজেব ওরফে অপু। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া বাজার এলাকা থেকে ৩০ জুন ২২৫টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

আটক মাদক কারবারি নাম মো. আওরঙ্গজেব ওরফে অপু (৩৫)। তিনি উপজেলার নিলক্ষীয়া সরকারবাড়ী গ্রামের মৃত শফিউল করিমের ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৩০ জুন বিকেল সাড়ে পাঁচটার দিকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই বাজারের জনৈক মনজুর চায়ের দোকানের সামনে রাস্তা থেকে মাদক কারবারি মো. আওরঙ্গজেব ওরফে অপুকে আটক করা হয়।

আটক মাদক কারবারির কাছ থেকে ২২৫টি ইয়াবা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা মাত্র।

আটক মাদক কারবারির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে বকশিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে এক ইয়াবা কারবারি আটক

আপডেট সময় ০৩:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০