ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

বকশীগঞ্জে প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অংশগ্রহণে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ’ বিষয়ক প্রথম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।

২৫ জুন দুপুরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে এবং বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রশিক্ষণে উপস্থিত চেয়ারম্যান ও সদস্যদের সনদ বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

সমাপনী উপলক্ষে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, সহকারী প্রোগ্রামার আবদুর রহমান, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়া ও ইউপি সদস্য আবদুর রহিম।

২৩-২৫ জুন পর্যন্ত প্রথম ব্যাচের প্রশিক্ষণ কোর্সে বগারচর, বাট্টাজোড়, ধানুয়া কামালপুর ও বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও নারী ইউপি সদস্যসহ ৪০ প্রশিক্ষণার্থী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

বকশীগঞ্জে প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

আপডেট সময় ০৯:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০