ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সরিষাবাড়ীতে প্রাইভেট পড়ানোর দায়ে শিক্ষকের জরিমানা

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৈশ্বিক মহামারি করোনায় মধ্যে প্রাইভেট পড়ানোর অপরাধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়ামুল নাছির ভূইয়া মিন্টুকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ জুন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন বাসায় প্রাইভেট পড়ানোর সময় ওই শিক্ষককে আটক করে অর্থদ দেন।

উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া আব্দুল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ামুল নাছির ভূইয়া মিন্টু। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ওই শিক্ষক সরকারের নীতিমালা তোয়াক্কা না করে করোনা প্রাদুর্ভাব শুরুর থেকেই তার নিজ বাসায় ছাত্র ছাত্রীদের প্রাইভেট পড়ানো চালিয়ে আসছেন। এই অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ ওই শিক্ষকের বাসায় অভিযান চালিয়ে প্রাইভেট পড়ানোর অবস্থায় তাকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিক্ষক নিয়ামুল নাছির ভুইয়া মিন্টুকে ৮ হাজার টাকা অর্থদন্ড করেন নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে জানান, সরকারি আইন অমান্য করে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষক নিয়ামুল নাছির ভুইয়া মিন্টুকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে করোনা সংক্রমণ রোধ আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

সরিষাবাড়ীতে প্রাইভেট পড়ানোর দায়ে শিক্ষকের জরিমানা

আপডেট সময় ১০:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০