ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সানন্দবাড়ীতে আরসিসি রাস্তায় বাধা হয়েছে প্রকৌশলীর দেয়াল!

রাস্তার কাজ অসম্পন্ন থাকায় গাড়ি চলাচলে অসুবিধাসহ সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে ৭৫০ মিটার আরসিসি ( রড, সিমেন্ট, কনক্রিট) রাস্তার কাজ চলছে করোনা প্রাদুর্ভাবের আগে থেকে। প্রায় দুইমাস বন্ধ থাকার পর এ রাস্তা নির্মাণের কাজ ভালোভাবে চললেও হঠাৎ গতি থেমে যায়। অসম্পন্ন থেকে যাচ্ছে রাস্তাটির উত্তর পাশের ৬ মিটার জায়গা।

সরজমিনে দেখা গেছে, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উত্তর পাশে বাজাজ শো-রুমের সামনে রাস্তার পূর্ব পাশে দেয়ালের কারণে অসম্পন্ন রয়ে গেছে রাস্তার কাজ, এতে করে গাড়ি চলাচল থেকে শুরু করে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

গাড়িরচালক ও পথচারীদের কাছে শোনা যায়, রাস্তার এই সমস্যার জন্য সবসময় যানজট লেগেই থাকে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এরকম অবস্থাতে জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে। এ জনদুর্ভোগ থেকে রেহাই পেতে অতিদ্রুত রাস্তার উপর নির্মাণ করা দেওয়ালটি ভেঙ্গে ফেলতে হবে ।

রাস্তাটির প্রকৌশলী সাগর বলেন, প্রায় সম্পূর্ণ রাস্তা ক্লিয়ার হতে যাচ্ছে, শুধু এখানে রাস্তা করা সম্ভব হচ্ছে না। এই বাড়ির দেয়ালের কিছু অংশ রাস্তায় পরেছে। কিন্তু সে বাড়িওয়ালা প্রকৌশলী মো. এজাজুল হক দেয়াল না ভেঙ্গে ভূমিঅধীকরণ চাচ্ছে। যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, আমরা আর মাত্র তিন-চারদিন আছি এতে যদি দেয়াল না ভেঙ্গে দেয় তাহলে রাস্তা অসম্পন্ন রেখেই চলে যাবো। এ ব্যাপারে বাড়ির মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

আশেপাশের দোকান মালিকগণ বলেন, এলাকার স্বার্থে ও জনগণের সুবিধার্থে আমরা সবাই সরকারি রাস্তার জন্য প্রয়োজন মাফিক দোকানের সামনের অংশ ভেঙ্গে ভূমি দিয়েছি, আমরা কেউ সরকারের কাছে ভূমিঅধিকরণ চাইনি। প্রকৌশলী এজাজুল সাহেব শিক্ষিত ও সচেতন মানুষ হয়ে এরকম প্রস্তাব কেমনে দেয়?

দোকান মালিক জাকির হোসেন আকন্দ বলেন, এই রাস্তাটুকুর কারণে সবসময় যানজট লেগেই থাকে, প্রায়ই দুর্ঘটনার শিকার হয় সাধারণ মানুষ। আমরা জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

সানন্দবাড়ীতে আরসিসি রাস্তায় বাধা হয়েছে প্রকৌশলীর দেয়াল!

আপডেট সময় ০৯:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০