ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড

ঝড়ে পৌর শহরের বোয়ালমারী গ্রামের উত্তর পাড়ার মো. আছলামের ঘরের উপর গাছ পড়লে ঘরটি দ্বিখন্ডিত হয়। এতে ঘরে থাকা আছলাম ও তার পরিবার আহত হন। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে প্রায় শতাধিক বাড়িঘর ও গাছপালা লন্ডভন্ড হয়ে পড়েছে। ১৬ মে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও পৌর শহরের মোশাররফগঞ্জ ও পলবান্ধা গ্রামে কালবৈশাখী ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে অনেকের ঘর।

জানা গেছে, ১৬ মে রাতে ঝড়ে পৌরশহরের টংগের আগলা, মোশাররফগঞ্জ, তেগুরিয়া, পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের শতাধিক কাঁচাপাকা বাড়ি বিধ্বস্ত হয়ে যায়। উড়ে যায় গাছপালা। ক্ষতি হয় আবাদি ফসলের। এছাড়াও পৌর শহরের বোয়ালমারী গ্রামের উত্তর পাড়ার মো. আছলামের বসতঘরের উপর গাছ পড়লে ঘরটি দ্বিখন্ডিত হয় এবং ঘরের মধ্যে অবস্থানরত আছলাম ও তার পরিবার আহত হয়। মৃত জলিলের বিধবা স্ত্রী সামচুন্নাহার বেলার ঘরের উপর গাছ ভেঙে পড়ায় ঘরটি ভেঙে মাটিতে পড়ে আছে দেখা যায়। একই এলাকার দিনমজুর মো. মাসুদ মিয়ার ঘরের একটি চাল ঝড়ে উড়িয়ে নিয়ে অন্যত্র রাখে।

কাউন্সিলর নুরুল ইসলাম চুন্নু বলেন, আমার ওয়ার্ডে ২৫ থেকে ৩০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড

আপডেট সময় ০৯:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০