ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

দেওয়ানগঞ্জে যমুনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে আল আমীন (২০) নামে এক যুবক নিখোঁজ হওয়ার পর ২১ ঘন্টা পর তার লাশ উদ্ধার করেছে জামালপুর ও দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আল আমীন উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকার চর গ্রামের জরিপ উদ্দিনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ মে দুপুরে আল আমীন বাড়ি পাশ্ববর্তী যমুনা নদীর ফুটানি বাজার ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, আল আমীন নিখোঁজের সংবাদ পেয়ে ১০ মে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। কোন সন্ধান না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটকে জানালে ১১ মে সকালে ডুবুরি ইউনিটের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দেওয়ানগঞ্জ ও জামালপুর ফায়ার সার্ভিস ডুবুরি দল যৌথভাবে অভিযান চালিয়ে আল আমীনের মরদেহ উদ্ধার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এম. ময়নুল ইসলাম জানান, ১১ মে সকালে আল আমীনের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

দেওয়ানগঞ্জে যমুনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০