ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ত্রাণের দাবিতে কাছারিপাড়ায় কর্মহীন মানুষদের বিক্ষোভ

কাছারিপাড়ায় ত্রাণের দাবিতে কর্মহীন দরিদ্র মানুষদের বাড়ির সামনে অবস্থান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে কর্মহীন নিম্নআয়ের অসহায় শতাধিক মানুষ খাদ্য সহায়তার জন্য বিক্ষোভ করেছে। এসময় সরকারি অনুমান বিতরনে সেনাবাহিনীর হস্তক্ষেপসহ বিভিন্ন দাবি জানিয়েছে তারা।

১১ এপ্রিল দুপুরে জামালপুর পৌরসভার কাছারিপাড়া খালেকের দোকান মোড় ও নাট্যকার এসএম হুদা সড়ক এলাকায় এ কর্মসূচি পালিত হয়েছে।

স্ব-স্ব বাড়ির সামনে ও রাস্তায় সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘন্টাব্যাপী দাঁড়িয়েছিলেন তারা এবং তাদের হাতে ছিল – ত্রাণ চাই-বাঁচতে চাই। কেউ খাবে কেউ খাবে না, স্বাধীন দেশে তা হবে না। সরকারি ত্রাণ চুরি হয় কেন প্রশাসনের কাছে জবাব চাই, দেশে করোনা ভাইরাসের সাথে সাথে সমানভাবে বাড়ছে চাল চোর, আমাদেরকে দেখার মত কেউ নেই, সরকারি অনুমান বিতরনের ক্ষেত্রে সেনাবাহিনীর হস্তক্ষেপ চাইসহ বিভিন্ন প্ল্যাকার্ড।

এ সময় আব্দুল খালেক, বাবর আলী বাবু, জোসনা, গাজী, মন্টু, হনুফা বেগম, রুস্তম, জাহানারাসহ একাধিক ব্যক্তি কান্না জড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, আমরা এই এলাকার একজনও সরকারিভাবে কোন অনুদান পাইনি। কাজ করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধহারে আছি। আমাদের ধারণা, এভাবে আর কয়দিন চলতে থাকলে করোনা ভাইরাসে নয় বরং না খেয়েই আমরা মারা যাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ত্রাণের দাবিতে কাছারিপাড়ায় কর্মহীন মানুষদের বিক্ষোভ

আপডেট সময় ১২:১৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০