ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বকশীগঞ্জে হাসপাতালের স্টাফ নার্স করোনায় আক্রান্ত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক নারী (৫৬)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে থাকতেন।

৯ এপ্রিল সন্ধ্যায় ওই নার্সের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজেটিভ আসলে করোনার বিষয়টি নিশ্চিত হন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

জানা গেছে, গত ৭ এপ্রিল বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ স্টাফ নার্সের (৫৬) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পিসিআর পরীক্ষাগারে পাঠানো হয়। একই সঙ্গে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আরো কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়।

৯ এপ্রিল সন্ধ্যায় ওই নার্সের নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাগণ জরুরি বৈঠকে বসেন বৈঠক শেষে করোনায় আক্রান্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী। নমুনা সংগ্রহের দিন পর্যন্ত ওই নার্স হাসপাতালে কর্মরত ছিলেন।

করোনা শনাক্ত হওয়ার পর রাতেই আক্রান্ত ওই নার্সকে জামালপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব কোয়াটার লকডাউন করা হয়েছে এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সীমিতভাবে চালু রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে হাসপাতালের স্টাফ নার্স করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০