ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

বকশীগঞ্জে দোকানপাট বন্ধ, শহরে কমেছে জনসমাগম

বকশীগঞ্জে ২৫ মার্চ থেকে দোকান পাট বন্ধ রাখা হয় ফলে পৌর শহরে জনসমাগম সীমিত হয়ে পড়ে। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের সতর্কবস্থা আরো বেড়ে গেছে। জোরদার করা হয়েছে পুলিশের টহল।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে করোনা ভাইরাসের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

প্রতিদিনই প্রশাসন থেকে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ২৫ মার্চ সকাল থেকে বকশীগঞ্জ পৌর শহর সহ কয়েকটি হাট-বাজারে দোকানপাট বন্ধ রাখা হয়েছে। শহরে জনসমাগম আগের তুলনায় ৮০ ভাগ কমে গেছে। তবে ব্যাংক গুলোতে গ্রাহকদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

বকশীগঞ্জ থানা পুলিশ শহরে নিয়মিত টহল বৃদ্ধি করেছে। কিছু প্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরনের বেচাকেনা বন্ধ রয়েছে। দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে মানুষকে নিজ নিজ ঘরে থাকতে বলা হয়েছে। বিদেশফেরতদের নজরদারিতে রাখা হয়েছে। এখন পর্যন্ত ১৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

অপরদিকে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার বকশীগঞ্জবাসীকে সামাজিক দূরত্বে থাকার অনুরোধ করেছেন। তিনি করোনাভাইরাস নিয়ে সচেতন থাকার জন্য মানুষকে পরামর্শ দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বকশীগঞ্জে দোকানপাট বন্ধ, শহরে কমেছে জনসমাগম

আপডেট সময় ০৭:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০