ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র

জামালপুর প্রেসক্লাব লকডাউন

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে আগামী ৩১ মার্চ পর্যন্ত জামালপুর প্রেসক্লাবের সকল কার্যক্রম বন্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএনবাংলা, এটিএননিউজ ও বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের সাংবাদিক লুৎফর রহমান ২৩ মার্চ মুঠোফোনে এক খুদে বার্তায় ক্লাবের সদস্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর রহমান এ প্রতিবেদককে জানান, সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিয়ত জামালপুর প্রেসক্লাবে আসেন। এছাড়াও ক্লাবের কার্যকরী কমিটির বিভিন্ন কার্যক্রম পরিচালনায় এবং নিত্য প্রয়োজনীয় কাজে ক্লাবে সাংবাদিকের সমাগম সব সময় ঘটে থাকে। এতে করে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে যায়। তাই ২৩ মার্চ সন্ধ্যা ছয়টা থেকে আসছে ৩১ মার্চ পর্যন্ত জামালপুর প্রেসক্লাবের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা (লকডাউন) করা হয়েছে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অত্যন্ত সতর্কতার সাথে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রত্যেকের পরিবারের সদস্যদের সুরক্ষার দিকেও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

জামালপুর প্রেসক্লাব লকডাউন

আপডেট সময় ০৮:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০