ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

শেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ছবি : বাংলারচিঠিডটকম

পরে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিকসহ অনেকে।

অন্যদিকে একইদিন দুপুরে জেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

শেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

আপডেট সময় ০৭:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০