ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

মুজিববর্ষে অপরাজেয় শিশুদের জন্য জামালপুর পুলিশের প্রীতিভোজ

মুজিববর্ষে জামালপুরে অপরাজেয় শিশুদের জন্য আয়োজিত প্রীতিভোজের আগে শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিনের হাতে। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ‘মুজিববর্ষ’ উদ্বোধন উপলক্ষে অপরাজেয় বাংলাদেশ জামালপুর আশ্রয়কেন্দ্রের নিবাসী শিশুদের জন্য জেলা পুলিশ প্রীতিভোজের আয়োজন করে। এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জেলা পুলিশ প্রশাসনের পক্ষে শিশুদের মিষ্টিমুখ করানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

১৭ মার্চ দুপুরে প্রীতিভোজের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহ শিবলী সাদিক, বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও অপরাজেয় বাংলাদেশে জামালপুর আশ্রয়কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার আগে অপরাজেয়’র শিশু শিউলির আঁকা বঙ্গবন্ধুর ছবি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাছির উদ্দিনের হাতে তুলে দেওয়া হয়।

পরে মুজিববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিদের সাথে শিশুরা উন্নতমানের খাবার আহার করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

মুজিববর্ষে অপরাজেয় শিশুদের জন্য জামালপুর পুলিশের প্রীতিভোজ

আপডেট সময় ০৮:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০