ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম 

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর পরিবারের সদস্যরা ১১ মার্চ সকালে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামে তাঁর বাড়িতে কবর জিয়ারত, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে কর্মসূচির শুরুতেই সাতপোয়া গ্রামে প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, দোয়া অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশা, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের তিন ছেলে সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল হক প্রমুখ।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা ছাড়াও মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাতপোয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। ২০০৭ সালের ১১ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ১২:২৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০