ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

হাজীপুরে বিনামূল্যে থেরাপি সেবা দিল প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন

হাজীপুরে বিনামূল্যে থেরাপি সেবা দেয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন জামালপুর জেলা ও উপজেলার প্রতিবন্ধীদের বিনামূল্যে থেরাপি সেবা দিয়েছে।

১১ মার্চ জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজীপুর জয়নাল আবেদীন দাখিল মাদরাসায় বিনামূল্যে থেরাপি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ব্যবসায়ী ও সমাজসেবক বদরুল হাসান বিদ্যুৎ। প্রতিবন্ধী সেবার কাজে অংশ নেয় জামালপুরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিও থেরাপিস্ট চিকিৎসক শরীফ আহম্মেদ, ইশরাকী ফাতেমা, চিকিৎসক মো. রাজিব আলম, হাসিনা আজমিরী, মো. রুহুল আমিনসহ ৭ সদস্যের একটি দল। এছাড়াও সেখানে বাত, ব্যথা, প্যারালাইসিস ও দৃষ্টি পরীক্ষার সেবাও দেওয়া হয়।

এ কার্যক্রমের সহযোগিতায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু বকর সিদ্দিকী, সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রুকন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম তরফদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, হাজীপুর জয়নাল আবেদীন দাখিল মাদরাসার তত্ত¡াকধায়ক রিয়াজুল ইসলাম প্রমুখ।

এ সময় প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন জেলা যুবলীগের সদস্য সোলাই জাহান সোহাগ। বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা পেয়ে খুশি হয় প্রতিবন্ধীরা। পাঁচ শতাধিক প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

হাজীপুরে বিনামূল্যে থেরাপি সেবা দিল প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন

আপডেট সময় ০৮:৫৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০