ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

র‌্যাবের অভিযানে বাঁশচড়ায় দুই গাঁজা কারবারি আটক

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার দুই গাঁজা কারবারি মো. রুহুল আমিন ও মো. আব্দুল গণি বয়াতী। ছবি : বাংলারচিঠিডটকম

র‌্যাবের অভিযানে আটক দুই গাঁজা কারবারি মো. রুহুল আমিন ও মো. আব্দুল গণি বয়াতী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের পাগলার বাজার থেকে ৫ মার্চ রাতে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

আটক দুই মাদক কারবারি হলেন- জামালপুর সদর উপজেলার বাঁশচড়া বটতলা গ্রামের মো. তারা মিয়ার ছেলে মো. রুহুল আমিন (৩৮) ও মৃত শহিদ আলীর ছেলে মো. আব্দুল গণি বয়াতী (৫৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫ মার্চ রাত সাড়ে নয়টার দিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের পাগলার বাজারে অভিযান চালায়। এসময় ওই বাজারের মানিক স্টোর নামে মুদির দোকানের সামনে থেকে গাঁজা কারবারি মো. রুহুল আমিন ও মো. আব্দুল গণি বয়াতীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক দুইজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় র‌্যাব বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

র‌্যাবের অভিযানে বাঁশচড়ায় দুই গাঁজা কারবারি আটক

আপডেট সময় ০২:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০