ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে শিরোপা জয় খুলনার

বাংলারচিঠিডটকম ডেস্ক : বঙ্গমাতা শেখ ফাজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে খুলনা বিভাগীয় নারী দল।

২৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ঢাকা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। নির্ধারিত সময়ের ২-২ গোলে ড্র থাকায় টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফাইনালে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন খুলনা বিভাগের স্বর্ণা রানি মন্ডল। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দলের উন্নতি খাতুন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও লাভ করেছেন তিনি। সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগের সুস্মিতা বর্মন।

এর আগে সেমি-ফাইনালে চট্টগ্রাম বিভাগকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালের যোগ্যতা অর্জন করেছির খুলনা। অপর সেমি-ফাইনালে একমাত্র গোলে রংপুর বিভাগকে হারিয়ে ফাইনালে উঠে ঢাকা বিভাগ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে শিরোপা জয় খুলনার

আপডেট সময় ০৮:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০