ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুরে র‌্যাবের অভিযানে এক মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. রুবেল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার পূর্ব বাঁশচড়া থেকে ১৫টি ইয়াবা বড়িসহ মো. রুবেল হোসেন (২৯) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ছয়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমদে মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার পূর্ব বাঁশচড়া গ্রামের অভিযান চালায়। এসময় ওই গ্রামের সোহরাব বানেছা ভিলার পূর্বপাশে ইটের সলিং রাস্তা থেকে মাদক কারবারি মো. রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫টি ইয়াবাবড়ি উদ্ধার এবং একটি মোবাইল সেট ও নগদ এক হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মো. রুবেল হোসেন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ডেওয়ার চালা গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে।

মো. রুবেল হোসেনের কাছ থেকে উদ্ধার ইয়াবা, মোবাইল ও নগদ টাকা। ছবি : বাংলারচিঠিডটকম

মো. রুবেল হোসেনের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

জামালপুরে র‌্যাবের অভিযানে এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০